News Flash

Image

নিখোজ শিশু কন্যার নিথর দেহ নদী থেকে উদ্ধার

আগরতলা, ১২ জুলাই : রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় ঋষিপাড়ায় নিখোঁজ হয়ে হয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশু কন্যার মৃতদেহ ২৪ ঘন্টা পর নদী থেকে উদ্ধার হয়েছে। আগেই আশঙ্কা করা হয়েছিল পার্শ্ববর্তী নদীর জলে তলিয়ে গেছে শিশুটি। শিশুটিকে উদ্ধার এর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


নদীর জলের স্রোতে তলিয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশু কন্যার মৃতদেহটি ২৪ ঘন্টা পর নদীর জল থেকে উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে প্রতাপগড় ঋষিপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশসহ অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। শিশুটিকে উদ্ধার এর জন্য দমকল বাহিনী টিএসআর বাহিনী সহ অন্যান্যরা আপ্রাণ প্রচেষ্টা চালান। অবশেষে সোমবার শিশুকন্যাটির মৃতদেহ উদ্ধার হয়েছে। শিশুকন্যাটির নাম দীপিকা ঋষি দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজনদের অসতর্কতার কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top