News Flash

  • Home
  • Uncategorized
  • চিরাগ সকাশে শ্যাম রজক, বললেন বিজেপি-বিরোধী জোট আবশ্যিক
Image

চিরাগ সকাশে শ্যাম রজক, বললেন বিজেপি-বিরোধী জোট আবশ্যিক

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র নেতা চিরাগ পাসোয়ানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা শ্যাম রজক। চিরাগের সঙ্গে দেখা করে শ্যাম রজক জানালেন, বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-বিরোধী ঐক্যবদ্ধ জোট অত্যন্ত আবশ্যিক। রজক জানিয়েছেন, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গেও কথা বলেছেন চিরাগ পাসোয়ান। একসময় নীতিশ কুমারের ভীষণ ঘনিষ্ঠ ছিলেন শ্যাম রজক, এখন তিনি আরজেডি-র নেতা। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই চিরাগের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন তিনি, একইসঙ্গে জানিয়েছেন রাজনীতি নিয়েও কথা হয়েছে।

চিরাগের কাকা পশুপতি কুমার পরশকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, এই পশুপতিই তাঁর দল লোক জনশক্তি পার্টির ৪ জন সাংসদের সঙ্গে হাত মিলিয়ে চিরাগের বিরুদ্ধে গিয়েছেন। এখন বিজেপি-বিরোধী ঐক্যবদ্ধ জোটের জন্য চিরাগের সমর্থন চাইছেন আরজেডি নেতারা। চিরাগ অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, দলকে মজবুত করাই তাঁর এই মুহূর্তে লক্ষ্য, তাই ‘আশীর্বাদ যাত্রা’ শুরু করেছেন তিনি। উল্লেখ্য, লোকসভায় লোক জনশক্তি পার্টির মোট সাংসদ হলেন ৬ জন, তাঁদের মধ্যে ৫ জন পরশকে দলনেতা নির্বাচিত করেছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top