News Flash

  • Home
  • প্রধান খবর
  • Scam in the name of railway job : রেলের চাকরির নামে প্রতারণা চক্রের আরও এক পান্ডা গ্রেপ্তার
Image

Scam in the name of railway job : রেলের চাকরির নামে প্রতারণা চক্রের আরও এক পান্ডা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ রাজ্যে রেলওয়ে নিয়োগের দুর্নীতির মামলায় আরও এক প্রতারক পুলিশে জালে ধরা পড়ল৷ তার নাম অসীম দে৷ বাড়ি আগরতলায় ধলেশ্বর ১১ নং রোডে৷ ধৃত ব্যক্তি গন্ডাছড়া আইটিআইয়ে ইনস্টাক্টার পদে কর্মরত৷ মামলার তদন্তকারী অফিসার এসআই সুবীর মালাকারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, রাজ্যের বেশ কয়েকজন যুবকের কাছ থেকে রেলওয়ের রিক্রুটম্যান্ট টোপ দিয়ে ঘোটালা করেছে বলে অভিযোগ উঠে৷ সেই মোতাবেক আর কে পুর থানায় একটি মামলা হয় ২০১৯ সালের ২৭ আগষ্ট৷ মামলা হয় ইউএস ৪২০/৩৪ আইপিসি মোতাবেক৷ পরবর্তী সময়ে মামলায় ৪৬৭/৪৬৮ এবং ১২০ (বি) ধারা যুক্ত করা হয়৷ পুলিশ তদন্তে নেমে অরিন্দম দেবনাথ, অঙ্কুশ দেবনাথ, সৌমেন দাস নামে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে৷ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্টের ভূয়ো ওয়েবসাই তৈরী করে কল লেটার পাঠানো, মেডিকেল পরীক্ষা নিরীক্ষা, নিয়োগপত্র দেয়ার ব্যবস্থা করেছিল এই চক্রটি৷ শুধু তাই নয়, ভূয়ো রেলওয়ে ট্রেনিং সেন্টারও তৈরী করেছে এই চক্রের পান্ডারা৷

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top