News Flash

  • Home
  • Uncategorized
  • উইম্বলডনের ফাইনালে জোকোভিচ
Image

উইম্বলডনের ফাইনালে জোকোভিচ

লন্ডন, ১০ জুলাই (হি.স.): উইম্বলডনের ফাইনালে পৌঁছলেন নোভাক জোকোভিচ । ৪১তম সেমিফাইনালে ডেনিস শাপোভালভকে ৭-৬, ৭-৫, ৭-৫ ফলে হারিয়ে দিয়েছেন জোকোভিচ। তাঁর সামনে ২০ তম গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানি। প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেলতে নামা ডেনিস স্ট্রেট সেটে হারলেও প্রতিটা সেটেই শেষ পর্যন্ত আটকে রেখেছিলেন জোকোভিচকে। উইম্বলডনের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ইটালির মাত্তেয়ো বেরেত্তিনি। যিনি প্রথম বার ফাইনাল খেলতে নামবেন।

লড়াই শেষে ফাইনালে ওঠার তৃপ্তি নিয়ে জোকোভিচ বলেন, “আমার মনে হয় না এই ম্যাচের ফলাফল খেলোয়াড়দের পারফরম্যান্স বুঝতে সাহায্য করবে। প্রথম এবং দ্বিতীয় সেটে দারুণ খেলেছে শাপোভালভ। প্রচুর সুযোগ তৈরি করেছিল ও। আজ এবং এই শেষ কয়েক সপ্তাহে যা করেছে তার জন্য ওকে অভিনন্দন।”


এই বছর অস্ট্রেলীয় ওপেন জয় হয়ে গিয়েছে। জিতেছেন ফরাসি ওপেনও। উইম্বলডনের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ইটালির মাত্তেয়ো বেরেত্তিনি। যিনি প্রথম বার ফাইনাল খেলতে নামবেন। সেমিফাইনালের পর ফাইনালেও যেন নেকড়ের সামনে মৃগশাবক। জয়ের জন্য তৈরি জোকোভিচ। ৩৪ বছরের সার্বিয়ান টেনিস তারকা বলেন, “আমার কেরিয়ারের এই জায়গায় দাঁড়িয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়টাই সব। টেনিসে এই চারটি প্রতিযোগিতাই সব চেয়ে বড়। সেই খেলায় ইতিহাস তৈরি করতে পেরে আমি খুশি। আমার কাছে আর একটাই ম্যাচ বাকি আগামী কিছু দিনে। সেই ম্যাচটা নিয়েই ভাবব। ৩০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নামছি এটা ভুলে যাব।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top