News Flash

  • Home
  • Uncategorized
  • হিলিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
Image

হিলিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

হিলি, ১০ জুন (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে দোকান বন্ধ করে স্ত্রী’কে নিয়ে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীর কলকাতায় নিয়ে আসার সময় তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম প্রদীপ কর্মকার।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা মোটর বাইকে চেপে এসে গুলি চালায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রদীপবাবু। তাঁর পেটের ডান দিকে একটা গুলি লাগে৷ এদিকে গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ বৃহস্পতিবার ও শুক্রবার প্রদীপ কর্মকারের সোনার দোকানে হালখাতা ছিল। শুক্রবার হালখাতার শেষ দিন ছিল৷ দোকানে হালখাতা সেরে মোটর বাইকে স্ত্রী’কে নিয়েই বাড়ি যাচ্ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বাড়ি ফেরার সময় পকেটে ভাল পরিমান টাকাও ছিল। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর তাঁকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় আনার ব্যবস্থা করা হয়। কলকাতায় আসার পথেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কে বা কারা গুলি চালাল, তা স্পষ্ট নয়। গুলি চালানোর কারণ নিয়েও ধন্দে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ্য গুলি চালানোর ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top