News Flash

  • Home
  • Uncategorized
  • Covid-19 India : কোভিডে আক্রান্ত ৪২-হাজারের বেশি, ভারতে দৈনিক মৃত্যু ১,২০৬ জনের
Image

Covid-19 India : কোভিডে আক্রান্ত ৪২-হাজারের বেশি, ভারতে দৈনিক মৃত্যু ১,২০৬ জনের

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): ভারতে ফের অনেকটাই বাড়ল কোভিডে মৃত্যুর সংখ্যা, দেশে আরও ১,২০৬ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যাতেও রাশ টানা যাচ্ছে না, বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,৭৬৬ জন। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৫,২৫৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.২০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,৭৬৬ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে গিয়ে ৪,৫৫,০৩৩-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৩,৬৯৪ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৪৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভারতে ৩৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৭,২১,৯৬,২৬৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩০,৫৫,৮০২ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১,২০৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,০৭,১৪৫ জন (১.৩২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,৫৫,২২৫। নতুন করে ৪২,৭৬৬ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৭,৯৫,৭১৬।

ভারতে সুস্থতার সংখ্যা প্রতিদিনই বাড়ছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪৫ হাজার ২৫৪ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৯,৩৩,৫৩৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.২০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৭ কোটি ২১ লক্ষ ৯৬ হাজার ২৬৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top