News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Rail Minister : মোদীজির দৃষ্টিভঙ্গির প্রধান অংশ রেল, সেই লক্ষ্যে কাজ করব : অশ্বিনী বৈষ্ণ
Image

Rail Minister : মোদীজির দৃষ্টিভঙ্গির প্রধান অংশ রেল, সেই লক্ষ্যে কাজ করব : অশ্বিনী বৈষ্ণ

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ভারতীয় রেলের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণ। বৃহস্পতিবার রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর প্রাক্তন এই আমলা জানালেন, “মোদীজির দৃষ্টিভঙ্গির প্রধান অংশই হল রেল, সেই লক্ষ্যে আমি কাজ করব।” এদিন নতুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, “রেল নিয়ে মোদীজির দৃষ্টিভঙ্গি হল, মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে হবে, সাধারণ মানুষ, কৃষক, দরিদ্র-সকলেই যাতে রেল থেকে উপকৃত হন। আমি সেই লক্ষ্যেই কাজ করব।” রেল ছাড়াও তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন অশ্বিনী বৈষ্ণ। এদিন থ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রকের দায়িত্বভারও গ্রহণ করেছেন অশ্বিনী।

বিগত ১৫ বছর ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ১৯৯৪ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণ। রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অশ্বিনী আরও বলেছেন, “বিগত ৬৭ বছর ধরে ভারতীয় রেলে দারুণ কাজ হয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে।” পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে এমবিএ এবং কানপুর আইআইটি থেকে এম টেক করেছেন অশ্বিনী বৈষ্ণ।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top