News Flash

  • Home
  • বিনোদন
  • Covid India : ১১১ দিন পর ভারতে ৩৫-হাজারের নীচে সংক্ৰমণ, দৈনিক মৃত্যু কমে ৫৫৩
Image

Covid India : ১১১ দিন পর ভারতে ৩৫-হাজারের নীচে সংক্ৰমণ, দৈনিক মৃত্যু কমে ৫৫৩

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): প্রায় ১১১ দিন পরে ভারতে ৩৫-হাজারের নীচে নামল দৈনিক কোভিড-সংক্রমণ। সেই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪,৭০৩ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে গিয়ে ৪,৬৪,৩৫৭-এ পৌঁছেছে। সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন করোনা-রোগী। সোমবার সারাদিনে করোনার থেকে সেরে উঠেছেন ৫১ হাজার ৮৬৪ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৭,৭১৪ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,৬৪,৩৫৭ জন (১.৫২ শতাংশ)।

ভারতে ৩৬-কোটির কাছাকাছি পৌঁছে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৫,৭৫,৫৩,৬১২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৪৫,৮২,২৪৬ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৫৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,০৩,২৮১ জন (১.৩২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৪৭,৪২৪। নতুন করে ৩৪,৭০৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৬,১৯,৯৩২।


সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৫১ হাজার ৮৬৪ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৭,৫২,২৯৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.১৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top