News Flash

  • Home
  • Uncategorized
  • bharat-ratna : দেশের চিকিৎসকদের ভারতরত্ন দেওয়া হোক, মোদীকে চিঠি কেজরিওয়ালের
Image

bharat-ratna : দেশের চিকিৎসকদের ভারতরত্ন দেওয়া হোক, মোদীকে চিঠি কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : করোনাকালে কোভিড যোদ্ধা ভারতীয় চিকিৎসকদের ভারত রত্ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রবিবার চিঠিতে তিনি লেখেন, ‘দেশের উচিত এই বছর ভারতীয় চিকিৎসকদের ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা। আমি কোনও নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে চাইছি না। দেশের চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকদের এই সম্মান পাওয়া উচিত।’

প্রসঙ্গত, ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার। ২০১৮ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতীয় জন সংঘের নেতা নানজি দেশমুখ এবং সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাকে ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিল।

কেজরিওয়াল চিঠিতে লিখেছেন, ‘বেশ কয়েকজন চিকিৎসক ও নার্স কোভিডের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছেন। যদি আমরা তাদের ভারতরত্ন অর্পণ করি তবে এটি তাদের কাছে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হবে। লক্ষ লক্ষ ডাক্তার নিঃস্বার্থভাবে তাদের জীবন বা তাদের পরিবার নিয়ে চিন্তা না করে মানুষের সেবা করেছেন। তাদের সম্মান জানাতে ও ধন্যবাদ জানানোর আর কোন উপায় নেই ‘।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রায় ৭৩০ জন এই ভাইরাস শিকার হয়েছেন। বিহারে সর্বাধিক ১১৫ জন মারা গিয়েছেন, তারপরে রয়েছে দিল্লি। সেখানে চিকিৎসক মৃতের সংখ্যা ১০৯, উত্তরপ্রদেশ ৭৯, পশ্চিমবঙ্গ ৬২, রাজস্থান ৪৩, ঝাড়খণ্ড ৩৯ এবং অন্ধ্র প্রদেশ ৩৮।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top