News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গন্ডাছড়ায় চাঞ্চল্য
Image

সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গন্ডাছড়ায় চাঞ্চল্য

গন্ডাছড়া, ৩১ আগস্ট: গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার পর্যন্ত মৃতদেহটির কোনও দাবিদারের সন্ধান মেলেনি। বর্তমানে মৃতদেহটি গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, রবিবার সন্ধ্যায় বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদীর জলে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। সেই সময় নদীর জল থেকে দুর্গন্ধও ছড়াচ্ছিল বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ পর রবিবার রাত প্রায় ১০টা নাগাদ নদী থেকে বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি একটি বস্তার মধ্যে মোড়ানো ছিল এবং ওই বস্তার সঙ্গে কয়েকটি ইট বাঁধা অবস্থায় ছিল।
মৃতদেহে পচন ধরায় এখনও পর্যন্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত মৃতদেহটির কোনও দাবিদার বা আত্মীয়ের সন্ধান না মেলায় এটি বেওয়ারিশ অবস্থায় রয়েছে।

বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ উদ্ধার এবং তার সঙ্গে ইট বাঁধা থাকার বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি খুনের সঙ্গে যুক্ত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং মৃত ব্যক্তির পরিচয় তদন্তের পরই স্পষ্ট হবে।
বর্তমানে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহটি গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি…

ByByReshmi Debnath Aug 31, 2026

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি…

ByByReshmi Debnath Aug 31, 2026

ধর্মনগর হাসপাতালে আইসিইউ চালুসহ ৬ দফা দাবিতে কংগ্রেসের গণ-ডেপুটেশন

ধর্মনগর, ৩১ আগস্ট: ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে আইসিইউ ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য পরিষেবার…

ByByReshmi Debnath Aug 31, 2026

জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ‘যুব সংবাদ ২০২৬’, শিক্ষার্থীদের সঙ্গে বিপ্লব দেবের মতবিনিময়

উদয়পুর, ৩১ আগস্ট: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ গড়ার দিশা এবং যুব সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতে…

ByByReshmi Debnath Aug 31, 2026

Leave a Reply

Scroll to Top