News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
Image

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। তাছাড়া, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পাপিয়া দত্ত, সহ অন্যান্যরা।

জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা। অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় বলেন, ঐতিহাসিক এই দিনে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করা হচ্ছে সেই সকল বীর শহিদকে, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে দেশবাসী পেয়েছে স্বাধীন ভারতের অমূল্য উত্তরাধিকার।

তিনি বলেন, প্রকৃত স্বাধীনতা শুধুমাত্র শৃঙ্খলমুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। দেশপ্রেম, নাগরিক দায়িত্ব এবং প্রগতির পথে অবিরাম এগিয়ে যাওয়ার অঙ্গীকারই স্বাধীনতার প্রকৃত তাৎপর্য।

অভিষেক দেবরায় আরও বলেন, স্বাধীনতার এই পবিত্র দিনে সকলকে একাত্ম হয়ে একটি শক্তিশালী, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রগতিশীল নতুন ভারত গড়ে তোলার শপথ নিতে হবে। এমন একটি ভারত গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং সকলের সমউন্নয়ন নিশ্চিত হবে।

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top