News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মামলা করে ভয় দেখিয়ে বিরোধীদের কাবু করা যাবে না: মানিক সরকার
Image

মামলা করে ভয় দেখিয়ে বিরোধীদের কাবু করা যাবে না: মানিক সরকার

আগরতলা, ১৪ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ত্রিপুরায়। তাঁর বক্তব্যকে ঘিরে মামলা দায়েরের খবর প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।মানিক সরকারের অভিযোগ, মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি সরকারি কর্মসূচিতে গিয়ে তাঁর একটি বক্তব্যকে বিকৃত করে অসত্যের আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে নিজেদের ব্যর্থতা ও দুর্বলতা থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, তাঁর বক্তব্যের প্রকৃত বিষয়বস্তুকে উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা সামনে এসেছে।

মানিক সরকারের দাবি, মামলাগুলির পেছনে শাসকদল ও সরকারের মদত রয়েছে। তাঁর কথায়, মামলা দায়ের করে বিরোধীদের কাবু কিংবা ভয় দেখানো যাবে না। বরং এই ধরনের পদক্ষেপ সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার ক্ষমতা ও প্রশাসনিক শক্তি ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে বিরোধী রাজনৈতিক আন্দোলন থামানো সম্ভব নয়। এর জবাব মানুষই দেবে বলে মন্তব্য করেন তিনি।

মানিক সরকারের দাবি, আগামী দিনে মানুষের মধ্যে নতুন করে রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে। ত্রিপুরা-সহ গোটা দেশে এই পরিস্থিতির বিরুদ্ধে মানুষ ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top