News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে প্রবেশ, মধুপুরে আটক বাংলাদেশের দুই মহিলা
Image

সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে প্রবেশ, মধুপুরে আটক বাংলাদেশের দুই মহিলা

আগরতলা, ৯ আগস্ট: সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের দুই মহিলাকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। রবিবার মধুপুর থানার কৈয়াঢেপা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই মহিলার নাম শাকিলা খানুন ও সোনিয়া সুলতানা। শাকিলা খানুনের বয়স ৩১ বছর। তাঁর স্বামীর নাম আরশাদ শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার মোল্লাহাট থানার সারুরিয়া এলাকায়। অপর মহিলা সোনিয়া সুলতানা বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার ফুলধর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম আসলাম মোল্লা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একটি দালাল চক্রের মাধ্যমে তাঁরা ভারতে আসেন। কৈয়াঢেপা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে প্রবেশের পর তাঁদের চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে বিভিন্ন হোটেলে কাজ করে উপার্জনের উদ্দেশ্যেই তাঁরা ভারতে এসেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশের দাবি, সীমান্ত এলাকায় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে তাঁদের আটক করে মধুপুর থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের বিষয়টি সামনে আসে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দুই মহিলারই পরিবার ও সন্তান রয়েছে। তাঁদের দাবি, কাজ করে উপার্জন করে পরিবারের কাছে অর্থ পাঠানোর উদ্দেশ্যেই দালাল চক্রের মাধ্যমে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন। বাংলাদেশে কাজের সুযোগ থাকলেও কাজের তুলনায় উপযুক্ত মজুরি না পাওয়ার কারণেই তাঁরা ভারতে আসার সিদ্ধান্ত নেন বলেও জিজ্ঞাসাবাদে জানান।

পুলিশ জানিয়েছে, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। রবিবার দুপুর প্রায় তিনটা নাগাদ মধুপুর থানার পুলিশ আটক দুই মহিলাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে।

ঘটনার সঙ্গে কোনও দালাল চক্র জড়িত রয়েছে কি না এবং সীমান্ত পারাপারের এই ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top