News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত
Image

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত

সাব্রুম, ৮ আগস্ট: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার সাব্রুমের রিভিলুদা বাংলোতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুনীল দেবনাথের উপস্থিতিতে নবগঠিত কমিটির সদস্যদের নির্বাচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক প্রতাপ বণিক।

নবগঠিত দক্ষিণ জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বপন দাস। সহ-সভাপতি পদে রয়েছেন সজল কান্তি বৈদ্য ও প্রতাপ বণিক। সম্পাদক নির্বাচিত হয়েছেন কেশব দেবনাথ। সহ-সম্পাদক পদে রয়েছেন প্রসেনজিৎ বৈদ্য ও সুকান্ত বসু। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বেশ্বর মজুমদার।

এছাড়াও কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশ্বজিৎ, সমীর দেবনাথ, সঞ্জয় মুরাসিং, তপন রায় ও অস্মিতা রায়চৌধুরী।

সভায় সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষিণ জেলার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের নীতি ও আদর্শকে সামনে রেখে সাংবাদিকদের স্বার্থে কাজ করার পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতার মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত রাজ্য নেতৃত্ব নবগঠিত দক্ষিণ জেলা কমিটির সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Releated Posts

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026

আবারও রক্তাক্ত আসাম-আগরতলা জাতীয় সড়ক, টমটম-লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম যুবক

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: ফের রক্তাক্ত আসাম-আগরতলা জাতীয় সড়ক। তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকায় টমটম ও দূরপাল্লার লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর…

ByByNews Desk Aug 8, 2026

মর্মান্তিক ঘটনা: পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু, শোকের ছায়া নিদয়া গ্রামে

আগরতলা, ৮ আগস্ট: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল পাঁচ বছরের শিশু আঁখি রাই আক্তারের।…

ByByNews Desk Aug 8, 2026

Leave a Reply

Scroll to Top