News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর
Image

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার পাশাপাশি ত্রিপুরা থেকে বহির্রাজ্যে যাতায়াতকারী দূরপাল্লার ট্রেনগুলির পরিষেবা আরও উন্নত করার দাবিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়ক জওহর চক্রবর্তী। আজ ধর্মনগরে রেল কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে তিনি একাধিক দাবি তুলে ধরেন।

জানা গেছে, ধর্মনগর-আগরতলা রেলপথে ট্রেনের প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুনর্বিন্যাস এবং দূরপাল্লার ট্রেনগুলির স্টপেজের সময় বাড়ানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বিধায়ক এই বৈঠক করেন বলে জানা গেছে।

বৈঠকে জওহর চক্রবর্তী দাবি জানান, ধর্মনগর ও আগরতলার মধ্যে চলাচলকারী সমস্ত ট্রেনকে ধর্মনগর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, ত্রিপুরা থেকে বহির্রাজ্যে যাতায়াতকারী দূরপাল্লার ট্রেনগুলি ধর্মনগর স্টেশনে বর্তমানে যে প্রায় দুই মিনিটের জন্য দাঁড়ায়, সেই সময় বাড়িয়ে চার মিনিট করার দাবি জানান তিনি।

বিধায়ক রেল আধিকারিকদের কাছে ব্যাখ্যা করেন, স্টেশনে ট্রেনের স্টপেজের সময় বাড়ানো হলে বয়স্ক যাত্রী, মহিলা, শিশু এবং দূরপাল্লার যাত্রীদের বিশেষভাবে সুবিধা হবে। তাড়াহুড়ো করে ট্রেনে ওঠানামার ঝুঁকিও কমবে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top