News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু, প্রতি কুইন্টাল ২,৩৬৯ টাকা দরে ধান কিনবে সরকার, চলবে ৯ আগস্ট পর্যন্ত
Image

বিলোনিয়ায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু, প্রতি কুইন্টাল ২,৩৬৯ টাকা দরে ধান কিনবে সরকার, চলবে ৯ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৮ আগস্ট: কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয়ের মধ্য দিয়ে ঋষ্যমুখ কৃষি মহকুমায় চলতি বছরের ধান ক্রয় কর্মসূচির সূচনা হয়েছে। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা জেলাতেও সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু হয়েছে।

ঋষ্যমুখ কৃষি মহকুমার উদ্যোগে ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংভরণ দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় বিলোনিয়া কোল্ড স্টোরেজে ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। ৮ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে।

সরকারি সহায়ক মূল্যে প্রতি কেজি ধান ২৩ টাকা ৬৯ পয়সা অর্থাৎ প্রতি কুইন্টাল ২ হাজার ৩৬৯ টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এর ফলে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পেয়ে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার বিলোনিয়া আকাশবাণী অফিস সংলগ্ন কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট সমাজসেবী দ্বীপায়ন চৌধুরী, নকুল পাল, ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, বিলোনিয়া খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌধুরী-সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয়ের গুরুত্ব ও কৃষকদের জন্য এই উদ্যোগের সুফল তুলে ধরে বক্তব্য রাখেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর। কৃষকদের স্বার্থে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয়ের ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং এতে কৃষকদের আর্থিকভাবে উপকৃত হওয়ার পাশাপাশি কৃষিকাজে উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026

আবারও রক্তাক্ত আসাম-আগরতলা জাতীয় সড়ক, টমটম-লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম যুবক

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: ফের রক্তাক্ত আসাম-আগরতলা জাতীয় সড়ক। তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকায় টমটম ও দূরপাল্লার লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর…

ByByNews Desk Aug 8, 2026

মর্মান্তিক ঘটনা: পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু, শোকের ছায়া নিদয়া গ্রামে

আগরতলা, ৮ আগস্ট: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল পাঁচ বছরের শিশু আঁখি রাই আক্তারের।…

ByByNews Desk Aug 8, 2026

ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত

সাব্রুম, ৮ আগস্ট: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার সাব্রুমের রিভিলুদা বাংলোতে অনুষ্ঠিত এক…

ByByNews Desk Aug 8, 2026

Leave a Reply

Scroll to Top