News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পণ্যবাহী গাড়ির ধাক্কায় অটো ক্ষতিগ্রস্ত, আহত চালক
Image

পণ্যবাহী গাড়ির ধাক্কায় অটো ক্ষতিগ্রস্ত, আহত চালক

আগরতলা, ৮ আগস্ট: আমতলী বাইপাসের ডুকলি রোডে পণ্যবাহী গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে ওই দুর্ঘটনায় অটোচালক অল্পবিস্তর আহত হয়েছেন।

জানা যায়, পণ্যবাহী গাড়িটি দ্রুতগতিতে এসে অটোটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। কয়েকজন স্থানীয় গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত সেটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনায় অটোচালক আহত হন। স্থানীয়দের দাবি, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় সংশ্লিষ্ট পণ্যবাহী গাড়ির চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top