News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়
Image

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাসের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে মন্ত্রী জানান, নির্মাণকাজ দ্রুত শেষ করে আসন্ন দুর্গাপূজার সময়ই যুব আবাসটির উদ্বোধনের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্ধারিত সময়সীমার মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, যুব আবাসটি চালু হলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া, সাংস্কৃতিক ও যুব উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে আসা যুবক-যুবতীদের আবাসনের সুবিধা নিশ্চিত হবে। এর ফলে কৈলাসহরে বিভিন্ন রাজ্যস্তরের অনুষ্ঠান ও প্রশিক্ষণ শিবির আয়োজনও আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত এই যুব আবাস যুবসমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে গড়ে উঠবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top