News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাম্প থাকলেও মিলছে না পানীয় জল, বৃষ্টির জলেই চলছে জনজীবন; মান্দাইয়ে ডি.ডব্লিউ.এস-এর বিরুদ্ধে ক্ষোভ
Image

পাম্প থাকলেও মিলছে না পানীয় জল, বৃষ্টির জলেই চলছে জনজীবন; মান্দাইয়ে ডি.ডব্লিউ.এস-এর বিরুদ্ধে ক্ষোভ

আগরতলা, ২৮ জুলাই:  পাম্প থাকলেও মিলছে না পানীয় জল। বাধ্য হয়ে বৃষ্টির জল ব্যবহার করেই দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে এলাকাবাসীকে। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে চরম দুর্ভোগে পড়েছেন জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের মাধবপাড়া এলাকার বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (ডি.ডব্লিউ.এস)-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট পাম্প অপারেটরের কর্তব্যে গাফিলতির কারণে প্রায় দুই মাস ধরে নিয়মিত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে বৃষ্টির জল সংগ্রহ করে নিত্যপ্রয়োজনীয় কাজ চালাতে হচ্ছে। পাশাপাশি, ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে ট্যাংকারে জল সরবরাহ করা হলেও তা অত্যন্ত অনিয়মিত। অভিযোগ, একদিন জল দেওয়ার পর টানা কয়েকদিন আর কোনো জল সরবরাহ করা হয় না।

পানীয় জলের এই সংকটের জেরে ক্ষোভে ফেটে পড়েন মাধবপাড়ার বাসিন্দারা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা অবিলম্বে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট পাম্পে তালা ঝুলিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন। এ

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026

Leave a Reply

Scroll to Top