News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী
Image

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে ধনপুর বিধানসভার উত্তর নিদয়া এলাকা থেকে। এই ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যচাষী সুদর্শন মজুমদার।

জানা গেছে, প্রায় এক কানি আয়তনের একটি পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছের বাণিজ্যিক চাষ করে আসছিলেন সুদর্শন মজুমদার। তাঁর অভিযোগ, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে কিটনাশক মিশিয়ে দেয়। সোমবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, ২ থেকে ৩ কেজি ওজনের অসংখ্য মাছ মৃত অবস্থায় পানিতে ভেসে রয়েছে। ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি সন্দেহের ভিত্তিতে প্রণব দাস (কাঁকড়াবন এলাকার বাসিন্দা ও নিদয়া ফরেস্ট অফিসের কর্মী) এবং উত্তর নিদয়া উত্তরপাড়ার বাসিন্দা নরেশ নোয়াতিয়ার নাম উল্লেখ করেছেন। তবে এই অভিযোগের পক্ষে এখনও কোনো প্রত্যক্ষ প্রমাণ সামনে আসেনি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না।

সুদর্শন মজুমদার জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

এদিকে, পুকুরপাড়ে দাঁড়িয়ে পানিতে ভেসে থাকা মৃত মাছগুলোর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীকে। দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top