News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক
Image

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় এসকফ কফ সিরাপ উদ্ধার হয়েছে। জব্দ হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ কোটি টাকা। ঘটনায় লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সালাম আনসারি। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি মহকুমার মহম্মদবাজার থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ইউপি-৫৩ ইটি-৭১৮১ নম্বরের ১৪ চাকার ডিমবোঝাই লরিটি চুরাইবাড়ি পুলিশ চেকগেটে পৌঁছালে ওসি নিরঞ্জন দাসের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ডিমের কার্টনের আড়ালে লুকিয়ে রাখা ৪২২টি কার্টন থেকে মোট ৩১ হাজার ৬৫০ বোতল এসকফ কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনের উপরে একটি করে ডিমভর্তি ট্রে রাখা ছিল, যাতে বাইরে থেকে দেখে সন্দেহ না হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঝাড়খণ্ডের রাঁচি থেকে অবৈধভাবে কফ সিরাপগুলি সংগ্রহ করে আগরতলায় নিয়ে আসার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় ৩ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার তাকে জেলা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে তোলা হবে। চুরাইবাড়ি পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top