News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের
Image

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি পুনর্ব্যক্ত করল প্রদেশ কংগ্রেস। রবিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য ও প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন।

সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং দলের প্রবীণ নেতা প্রশান্ত সেন চৌধুরী।
সুদীপ রায় বর্মন বলেন, রাজ্য সরকার যদি কিছু গোপন না করে থাকে, তাহলে হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তে আপত্তির কোনও কারণ থাকা উচিত নয়। তিনি প্রশ্ন তোলেন, সরকার কেন এখনও এমন তদন্তের নির্দেশ দিচ্ছে না।

কংগ্রেস নেতার অভিযোগ, অনুরাগের মৃত্যু একটি সাধারণ আত্মহত্যার ঘটনা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। প্রকৃত ঘটনা সামনে আসা রোধ করতেই সরকার বিচার বিভাগীয় তদন্তে অনীহা দেখাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি ত্রিপুরা হাইকোর্টের প্রতিও আবেদন জানিয়ে বলেন, এই ঘটনায় আদালতের স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) হস্তক্ষেপ করা উচিত। তাঁর মতে, রাজ্যের পুলিশ প্রধানের রহস্যজনক মৃত্যু কোনও রাজনৈতিক বিষয় নয়; এটি সমগ্র রাজ্য তথা দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা।

সুদীপ রায় বর্মন আরও বলেন, রাজ্যের মানুষ, পুলিশকর্মী এবং সরকারি আধিকারিকরা এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান। যদি এত গুরুত্বপূর্ণ একটি ঘটনার সত্য সামনে না আসে, তাহলে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই আগরতলার রাজ্য পুলিশ সদর দফতরে নিজের দপ্তরের সংলগ্ন শৌচাগার থেকে ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার ও তৎকালীন ডিজিপি অনুরাগের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে ইতোমধ্যেই তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে ত্রিপুরা পুলিশ।

এদিকে, এই ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সিপিআই(এম), সিপিআই-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলও। কংগ্রেস এবং বামফ্রন্ট পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top