News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিজেপির জেলা কার্যকর্তা সম্মেলন, ২০২৮-এর লক্ষ্যে সংগঠন শক্তিশালী করার বার্তা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের
Image

বিশালগড়ে বিজেপির জেলা কার্যকর্তা সম্মেলন, ২০২৮-এর লক্ষ্যে সংগঠন শক্তিশালী করার বার্তা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ জুলাই: সিপাহীজলা (উত্তর) জেলা বিজেপির উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড় নিউ টাউন হলে জেলা ভিত্তিক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। তিনি দলীয় কর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবীণ ও নবীন কর্মীদের সমন্বয়ে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী জেলা সফরের অংশ হিসেবে সকালে গোকুলনগর থেকে যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র‍্যালির মাধ্যমে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে কসবেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে পূজা দেওয়ার পর তিনি বিশালগড়ে পৌঁছে বাইপাস এলাকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে নিউ টাউন হলে আয়োজিত কার্যকর্তা সম্মেলনের সূচনা হয় জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতা, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। অনুষ্ঠানে নবনিযুক্ত প্রদেশ সভাপতিকে সংবর্ধনা জানান সিপাহীজলা (উত্তর) জেলা বিজেপির সভাপতি বিপ্লব চক্রবর্তী। জেলা ও মণ্ডল কমিটির পাশাপাশি বিভিন্ন মোর্চার প্রতিনিধিরাও তাঁকে সংবর্ধনা জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা অন্তরা সরকার দেব, প্রদেশ সম্পাদক নবাদল বণিক, জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, প্রাক্তন জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিকসহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা।

স্বাগত ভাষণে জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রদেশ সভাপতির প্রথম জেলা সফরকে সফল করে তুলতে দলীয় কর্মীদের ধন্যবাদ জানান।
প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য তাঁর বক্তব্যে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত’-এর লক্ষ্য বাস্তবায়নে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি দাবি করেন, বিজেপি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে কাজ করে এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় তাঁর বক্তব্যে বলেন, বিজেপির মূল লক্ষ্য রাষ্ট্রকল্যাণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি দলীয় কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা, প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং মাতৃশক্তির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, প্রতিটি বুথে প্রবীণ নাগরিকদের নিয়ে পৃথক কমিটি গঠন করা হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথভিত্তিক কার্যক্রম জোরদার করা হবে।

এদিন বিশালগড়ে পঞ্চায়েতভিত্তিক উন্নয়নমূলক কাজের তথ্য প্রদর্শনীর প্রশংসা করে অভিষেক দেবরায় বলেন, এই উদ্যোগ রাজ্যের অন্যান্য এলাকাতেও অনুসরণযোগ্য হতে পারে। সম্মেলন শেষে জেলা কার্যালয়ে জেলা, মণ্ডল ও বিভিন্ন মোর্চা কমিটির নেতাদের সঙ্গে পৃথক সাংগঠনিক বৈঠক করেন বিজেপির প্রদেশ সভাপতি।

Releated Posts

দক্ষিণ ত্রিপুরায় মোবাইল পরিষেবার মানোন্নয়নের সুপারিশ করল ট্রাই

নয়াদিল্লি: ২৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় বিভিন্ন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার (টি.এস.পি) মোবাইল নেটওয়ার্ক পরিষেবার…

ByByReshmi Debnath Jul 23, 2026

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (এআইডিডব্লিউএ) ডুকলি মহকুমা…

ByByReshmi Debnath Jul 23, 2026

বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ঠিকাদার সমিতির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)…

ByByReshmi Debnath Jul 23, 2026

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার কমলপুর-আমবাসা সড়ক অবরোধ…

ByByReshmi Debnath Jul 23, 2026

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয়…

ByByReshmi Debnath Jul 23, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে দুই শিফটে পরিষেবা গ্রহণ করছেন রোগীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। আজও রোগীরা হাসপাতালে এসে…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিশালগড়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুই ঘণ্টার গণঅবস্থান, নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ জুলাই: নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা এবং নারীদের উপর নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের…

ByByReshmi Debnath Jul 23, 2026

ধর্মনগরে বিকল্প জাতীয় সড়ক সংস্কারের দাবিতে কংগ্রেসের অবরোধ, আটক একাধিক নেতা-কর্মী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুলাই: বিকল্প জাতীয় সড়কের দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ধর্মনগরের কালিকাপুর এলাকায় পথ অবরোধ ও…

ByByReshmi Debnath Jul 23, 2026

তৃষ্ণা অভয়ারণ্যে বনভূমি দখলমুক্তকরণ অভিযান, পুনরুদ্ধার করা হল ৫ হেক্টরেরও বেশি এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৩ জুলাই: তৃষ্ণা অভয়ারণ্যে বনভূমি দখলমুক্ত ও পুনরুদ্ধারের লক্ষ্যে বৃহস্পতিবার বৃহৎ পরিসরে অভিযান চালায় বন দপ্তর।…

ByByReshmi Debnath Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top