News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ দিন ধরে নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার পুকুর থেকে, রহস্য ঘিরে চাঞ্চল্য মধুপুরে
Image

১০ দিন ধরে নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার পুকুর থেকে, রহস্য ঘিরে চাঞ্চল্য মধুপুরে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুলাই:
কমলাসাগর বিধানসভার মধুপুর বর্ধনপাড়া এলাকার বাসিন্দা তথা পান ব্যবসায়ী নিবাস রায়, যিনি গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন, তাঁর দেহ রবিবার বিকেলে নিজ বাড়ির সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। পরে মধুপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পাশাপাশি সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করা হয়।

রবিবার বিকেল প্রায় ৩টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে মৃত ব্যক্তির পরিচয় নিবাস রায় বলে নিশ্চিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরপাড়ে মৃতের পরনের জামাকাপড় ও একটি গামছা পড়ে থাকতে দেখা যায়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

পঞ্চায়েত সচিব ছুটিতে, তালাবন্দি পঞ্চায়েত অফিস, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ২১ জুলাই:  পঞ্চায়েত সচিব ছুটিতে থাকায় তালাবন্দি পড়ে রইল গোটা পঞ্চায়েত অফিস। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী…

ByByReshmi Debnath Jul 21, 2026

কার্পেট পেতে মেঝেতে বসেই চলছে ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন, উদয়পুরের হীরাপুর হাইস্কুলে ক্ষোভ অভিভাবকদের

আগরতলা, ২১ জুলাই: উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের কার্পেট পেতে মেঝেতে বসিয়ে পাঠদান করার অভিযোগকে ঘিরে…

ByByReshmi Debnath Jul 21, 2026

পাঁচ মাসের বকেয়া না মিটলে ১ আগস্ট থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের

কৈলাসহর, ২১ জুলাই: ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকারা বকেয়া বিল পরিশোধ এবং…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে একের পর এক অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো

ধর্মনগর, ২০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য পরিষেবার মান…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top