News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির
Image

শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ১৫ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে টেট  বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার কাছে চিঠি দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আশিস কুমার সাহা।

বুধবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিতে আশিস কুমার সাহা দাবি করেন, বর্তমানে রাজ্যে প্রায় ১৮ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। বহু সরকারি স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এবং নিয়োগে বিলম্ব ঘটাবে বলে তাঁর অভিযোগ।

চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে একজন শিক্ষককে একাধিক বিষয় পড়াতে হচ্ছে। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হচ্ছে, যা শিক্ষার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে প্রশাসনিক বিভিন্ন দায়িত্বও শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আশিস কুমার সাহার দাবি, শিক্ষক সংকটের কারণে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভোগান্তি বাড়ছে এবং অনেক পরিবার বাধ্য হয়ে সন্তানদের বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে ব্যাপক হারে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
চিঠিতে আরও বলা হয়েছে, অতীতে যাঁরা টেট ছাড়াই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে পুনরায় টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করা হলে বহু শিক্ষক চাকরি হারানোর আশঙ্কায় পড়বেন। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেসের দাবি, শিক্ষক সংকট নিরসন এবং রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়নের স্বার্থে দ্রুত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।

Releated Posts

রথযাত্রায় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা বিদ্যুৎমন্ত্রীর,

আগরতলা, ১৫ জুলাই: পবিত্র রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Jul 16, 2026

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026

Leave a Reply

Scroll to Top