News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার
Image

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বুধবার জগন্নাথ জিউ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার।

এদিন তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীরসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনকালে তাঁরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং রথযাত্রার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রথের উচ্চতাও খতিয়ে দেখেন জেলা শাসক।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক ড. বিশাল কুমার জানান, মন্দির কমিটি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রথযাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী রথের সর্বোচ্চ উচ্চতা ৫ ফুট রাখা হয়েছে এবং রথ নির্মাণে কোনো ধরনের ইস্পাত ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ কাঠ দিয়ে রথ নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, উৎসব চলাকালীন নিরাপত্তার স্বার্থে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা মোতায়েন থাকবেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

শহরে যানজট এড়াতে রথযাত্রার জন্য নির্দিষ্ট রুটম্যাপ প্রস্তুত করা হয়েছে বলেও জানান জেলা শাসক। তিনি বলেন, নির্ধারিত সময়ে বিকল্প সড়ক দিয়ে যান চলাচলের ব্যবস্থা থাকবে এবং সাধারণ মানুষকে ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলার আহ্বান জানান।
প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় এবারের রথযাত্রা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top