News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি নির্দেশিকা যেন কলাপাতা, বড়দোয়ালী বিদ্যুৎ নিগমের বিল সেকশনে ভোগান্তির অভিযোগ
Image

সরকারি নির্দেশিকা যেন কলাপাতা, বড়দোয়ালী বিদ্যুৎ নিগমের বিল সেকশনে ভোগান্তির অভিযোগ

আগরতলা, ১৫ জুলাই: সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে সরকারি দপ্তরের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু বাস্তবে সেই নির্দেশিকা মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে বড়দোয়ালী বিদ্যুৎ নিগম কার্যালয়ের বিল সেকশনের কর্মীদের বিরুদ্ধে।

অভিযোগ, সকাল সাড়ে ৯টা থেকেই বিল জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু বিদ্যুৎ গ্রাহক। লাইনে রয়েছেন প্রবীণ নাগরিক, মহিলা এবং অন্যান্য ভোক্তারাও। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিল গ্রহণের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাউকেই দেখা যায়নি।

স্থানীয়দের দাবি, সরকারি অফিসের নির্ধারিত সময় থাকলেও অনেক কর্মী সকাল ১১টার আগ পর্যন্ত অফিসে উপস্থিত হন না। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রবীণ ও মহিলা গ্রাহকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ বাড়ছে। এ ঘটনায় বিদ্যুৎ গ্রাহকদের একাংশ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সরকারি নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার দাবি জানিয়েছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গিবিরোধী অভিযানে বাধা দিতে সেনাপতিতে অসম রাইফেলস শিবিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইম্ফল, ১৫ জুলাই (আইএএনএস) : মণিপুরের সেনাপতি শহরে জঙ্গিবিরোধী নিরাপত্তা অভিযানে বাধা দিতে এক উচ্ছৃঙ্খল জনতা অসম রাইফেলসের…

ByBySandeep Biswas Jul 15, 2026

আগামী তিন দিন ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

আগরতলা, ১৪ জুলাই: আগামী তিন দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByReshmi Debnath Jul 14, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

প্রধানমন্ত্রীর ভিশন অনুসরণ করে সরকার উন্নয়ন এজেন্ডায় কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা সরকার রাজ্য ও জনগণের উন্নয়ন ও…

ByByReshmi Debnath Jul 14, 2026

Leave a Reply

Scroll to Top