News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুর খননের জেরে জল নিষ্কাশন বন্ধের অভিযোগ, কাঞ্চনমালা বাজারে একাধিক বাড়িতে বন্যার জল
Image

পুকুর খননের জেরে জল নিষ্কাশন বন্ধের অভিযোগ, কাঞ্চনমালা বাজারে একাধিক বাড়িতে বন্যার জল

আগরতলা, ১৩ জুলাই: টানা বৃষ্টির মধ্যে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সদর মহকুমার কাঞ্চনমালা বাজার এলাকায় একাধিক বাড়িতে বন্যার জল ঢুকে পড়েছে। এতে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরচুৎ রায়, স্থানীয় বাসিন্দা মদন পাল-সহ বেশ কয়েকটি পরিবার চরম দুর্ভোগের মুখে পড়েছেন। বাড়িঘরে জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায় বাসিন্দা লিল্টু দেবনাথ নিজের জমিতে একটি পুকুর খনন করেন। তবে পুকুর খননের সময় জল নিষ্কাশনের জন্য কোনও ড্রেন বা বিকল্প ব্যবস্থা করা হয়নি। এর ফলে কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঞ্চনমালা পূর্ব বাজার এলাকার একাংশে জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, অতীতে কখনও এই এলাকায় বন্যার জল প্রবেশ করেনি, কারণ আগে জল বেরিয়ে যাওয়ার নির্দিষ্ট পথ ছিল। কিন্তু পুকুর খননের পর সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় এবার বৃষ্টির জল বাড়িঘরে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, জল ঢোকার কারণে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা।
স্থানীয়দের আরও অভিযোগ, পুকুর খননের সময়ই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি তাদের।

সোমবার পরিস্থিতির খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বিক্রমনগর তহসিলদার এবং ডুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত লিল্টু দেবনাথের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top