News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট
Image

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। এর ফলে রাজ্যের কিডনি রোগে আক্রান্ত রোগীরা উপকৃত হচ্ছেন। আগামী ১৪ জুলাই, এবং ১৫ জুলাই, ২০২৬ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দুইজন কিডনি রোগীর কিডনি প্রতিস্থাপন করা হবে। জিবিপি হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতালের কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরপর সাতটি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। গত ৮  জুলাই, ২০২৪ রাজ্যে প্রথম কিডনি প্রতিস্থাপন হয়েছিল এবং ষষ্ঠ ও সপ্তম কিডনি প্রতিস্থাপন হয়েছিল ৩০ ও ৩১ মার্চ, ২০২৬।

এবার যে দু’জনের কিডনি (অষ্টম ও নবম) প্রতিস্থাপন হবে তাদের বয়স যথাক্রমে ২৩ ও ২৫ বছর। জিবিপি হাসপাতাল ও  মণিপুরের সিজা হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এজন্য গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কিডনি দাতা ও গ্রহীতা উভয়েরই বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। উল্লেখ্য, এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম-নীতি মেনে সংশ্লিষ্ট অথরাইজেশন কমিটির বিবেচনা ও অনুমতি পত্র প্রদানের ভিত্তিতেই কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এছাড়াও আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সহ অবশ্যই দাতা ও গ্রহীতার কিডনি ম্যাচ করতে হয়।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top