News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান
Image

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে তিন ঘণ্টার গণ-অবস্থান ও প্রতিরোধ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কর্মসূচি থেকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের পদত্যাগের দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আশীষ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি কংগ্রেসের নেতা মনোরঞ্জন নাথ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, বিশিষ্ট আইনজীবী অজিত দাস, দিগ্বিজয় চক্রবর্তীসহ জেলা, ব্লক ও প্রদেশ স্তরের একাধিক কংগ্রেস নেতা-কর্মী।

গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আশীষ কুমার সাহা অভিযোগ করেন, বিদ্যুৎ পরিষেবার নামে সাধারণ মানুষের ওপর অযৌক্তিক বিদ্যুৎ বিল ও অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, বিদ্যুৎ নিগমের সীমাহীন দুর্নীতি এবং পরিষেবার অবনতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎমন্ত্রী রেগুলেটরি কমিশনের সিদ্ধান্তের কথা বলে সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন। আশীষ কুমার সাহা বলেন, “যদি বিদ্যুৎ দপ্তর সঠিকভাবে পরিচালনা করতে মন্ত্রী ব্যর্থ হন, তাহলে তাঁর নৈতিক দায়িত্ব পদত্যাগ করা।”

প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বিদ্যুৎ সমস্যা নিয়ে সাংবাদিক ও সাধারণ মানুষের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হচ্ছে সরকার। বিদ্যুতের ক্রমবর্ধমান মাসুলের কারণে প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কর্মসূচি থেকে কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে স্মার্ট মিটার প্রকল্প বাতিল, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন এবং বিদ্যুৎ নিগমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top