News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে শিশু দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সরল এবং সুশৃঙ্খল করে তোলা সরকারের উদ্দেশ্য: সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী
Image

রাজ্যে শিশু দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সরল এবং সুশৃঙ্খল করে তোলা সরকারের উদ্দেশ্য: সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই:
সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং স্টেট এডাপশন রিসোর্স এজেন্সি (এস.এ.আর.এ.) এর উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞাভবনে ‘স্টেট ওরিয়েন্টেশন ট্রেনিং অন এডপশন রেগুলেশনস, ২০২২’ শীর্ষক এক রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজ্যে শিশু দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সরল এবং সুশৃঙ্খল করে তোলার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে একথা বলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, দত্তক গ্রহণ সংক্রান্ত সমস্ত বিধিমালা সম্পর্কে অবহিত করা এই কর্মশালার মূল উদ্দেশ্য। যেসব শিশুদের দত্তক নেওয়া হয় তারা যাতে ভালো পরিবেশে বড় হয় তা সুনিশ্চিত করা রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। সেজন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দত্তক নেওয়া প্রত্যেক শিশু যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবার পায় তার জন্য দত্তক গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্গত প্রত্যেক আধিকারিককে একত্রে কাজ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি টিসিপিসিআর-এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা স্বচ্ছ দত্তক গ্রহণের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, যে শিশুরা পরিবার থেকে বঞ্চিত হয়েছে তাদের একটি সুন্দর পরিবারের হাতে তুলে দেওয়া আমাদের কর্তব্য। স্বচ্ছ এবং সরল দত্তক গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমেই তা সম্ভব হবে।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস দত্তক গ্রহণের প্রকৃত নিয়ম ও প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সেন্ট্রাল এডাপশন রিসোর্স অথরিটি (সি.এ.আর.এ.)-এর প্রক্রিয়াকরণ দেশ এবং বিদেশের জনগণের জন্য প্রযোজ্য। বিদেশে বসবাসকারী কেউ সি.এ.আর.এ.-এর দত্তক গ্রহণের বিধিমালা অনুযায়ী ভারতবর্ষ থেকে শিশু দত্তক নিতে পারবে।

একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা এল. রাঞ্চল, যুগ্ম অধিকর্তা জন কেলভিন দেববর্মা উপস্থিত ছিলেন। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ মহাবিদ্যালয়-এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top