News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার বিদ্যুৎ নিরাপত্তায় বড় পদক্ষেপ, এনএইচপিসি-টিএসইসিএল এর মধ্যে ৪০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর
Image

ত্রিপুরার বিদ্যুৎ নিরাপত্তায় বড় পদক্ষেপ, এনএইচপিসি-টিএসইসিএল এর মধ্যে ৪০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর

আগরতলা, ১০ জুলাই:  ত্রিপুরার ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা পূরণে এবং অবশ্যই পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সূচিত হলো, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে। শুক্রবার আগরতলায় এনএইচপিসি লিমিটেড এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর মধ্যে একটি দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি  স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান এনএইচপিসির ১,৭২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন  শুরু হওয়ার পর থেকে টানা ৪০ বছর এই চুক্তি কার্যকর থাকবে।

এই দীর্ঘ মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির মাধ্যমে এ রাজ্যের মানুষের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। একই সঙ্গে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়িয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।

শুক্রবার আগরতলায় আয়োজিত দুই দিবসীয় ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে  এনএইচপিসির পক্ষে জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) রঞ্জিত ঠাকুর এবং টিএসইসিএলের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) সুজাতা সরকার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং (আইএএস) এবং টিএসইসিএলের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। এছাড়াও এনএইচপিসি ও টিএসইসিএলের ঊর্ধ্বতন আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রিপুরা সরকারের উদ্যোগে আয়োজিত ‘ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ ২০২৬’-এর অংশ হিসেবেই এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট মহলের মতে, এই চুক্তির ফলে ভবিষ্যতে ত্রিপুরার বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং রাজ্যে শিল্প, বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

Releated Posts

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ, ডিসেম্বরেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিজেপি -মথার দ্বন্দ্ব আরও বাড়বে, ত্রিপুরায় ঘুরে দাঁড়াবে বাম: এম এ বেবি

আগরতলা, ২৫ আগস্ট: বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথার মধ্যে থাকা মতবিরোধ আগামী দিনে আরও প্রকট হয়ে উঠবে বলে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

বিজেপি- মথার মতপার্থক্য স্বাভাবিক, শীঘ্রই ঐকমত্য হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথা (টিএমপি) মধ্যে আসন সমঝোতা…

ByByTaniya Chakraborty Aug 25, 2026
Scroll to Top