News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুবাইয়ের লুলু রিটেলের সঙ্গে অংশীদারিত্ব রাজ্যের কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করেছে: কৃষিমন্ত্রী
Image

দুবাইয়ের লুলু রিটেলের সঙ্গে অংশীদারিত্ব রাজ্যের কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করেছে: কৃষিমন্ত্রী

আগরতলা: দুবাইয়ের লুলু রিটেলের মাধ্যমে গল্ফ দেশগুলিতে রপ্তানির উদ্দেশ্যে অর্গানিক কৃষিপণ্যের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে রওনা করলেন।
লুলু রিটেল হল গল্ফ কো-অপারেশন কাউন্সিল -এর অন্যতম বৃহত্তম পূর্ণাঙ্গ খুচরা বিপণন সংস্থা। সংস্থাটি ছয়টি জিসিসি দেশে বিস্তৃতভাবে ব্যবসা পরিচালনা করে এবং বিশ্বের ৮৫টিরও বেশি দেশ থেকে উন্নতমানের কৃষি ও খাদ্যপণ্য সংগ্রহ করে থাকে। আন্তর্জাতিকভাবে খ্যাতনামা এই সংস্থার বিপণন ব্যবস্থায় ত্রিপুরার অর্গানিক কৃষিপণ্যের অন্তর্ভুক্তি রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আজ এমনটাই বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

তিনি জানান, আজ ত্রিপুরা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রপ্তানি করা হয়েছে ১,৩০০টি অর্গানিক সুগন্ধি লেবু, ১৮২ কেজি অর্গানিক কালিকাসা সুগন্ধি চাল এবং ৩৫০টি কুইন আনারস। এর মধ্যে খোয়াই জেলার তেলিয়ামুড়ার বড়মুড়া  ফার্মার প্রোডিউসার কোম্পানি  থেকে ১,৩০০টি অর্গানিক সুগন্ধি লেবু, দক্ষিণ ত্রিপুরার রাজনগরের ত্রিশনা ফার্মার প্রোডিউসার কোম্পানি (ত্রিশনা  এফপিসি) থেকে ১৮২ কেজি অর্গানিক কালিখাসা সুগন্ধি চাল এবং গোমতী জেলার কিল্লার খবাকসা ফার্মার প্রোডিউসার কোম্পানি (খবাকসা এফপিসি) থেকে ৩৫০টি কুইন আনারস সরবরাহ করা হয়েছে। মন্ত্রী বলেন, এই সাফল্য আমাদের কৃষক এবং ফার্মার প্রোডিউসার কোম্পানিগুলির নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং উন্নতমানের জৈব উৎপাদনের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও জানান, সম্প্রতি ত্রিপুরা থেকে ১০,০০০ কেজি অর্গানিক শুকনো বার্ডস আই চিলি (লঙ্কা) সফলভাবে জার্মানিতে রপ্তানি করা হয়েছে। আজকের রপ্তানি ত্রিপুরার অর্গানিক কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও সম্ভাবনার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার অর্গানিক কৃষির প্রসার, মূল্য সংযোজন, উৎপাদনের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন, ব্র্যান্ডিং এবং বাজার সংযোগ শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। এর মূল লক্ষ্য হল কৃষকরা যাতে তাঁদের জৈব উৎপাদনের ন্যায্য মূল্য পান এবং তাঁদের আয় বৃদ্ধি পায়।

তিনি বলেন আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার অর্গানিক কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধির এটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। অর্গানিক সুগন্ধি লেবু, কালো সুগন্ধি চাল এবং কুইন আনারস দুবাইয়ে রপ্তানির মাধ্যমে ত্রিপুরার অর্গানিক কৃষি আরও একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সাফল্য আমাদের কৃষকদের পরিশ্রম, নিষ্ঠা এবং ত্রিপুরারঅর্গানিক কৃষির প্রতি বিশ্বের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

মন্ত্রী রতন লাল নাথ জানান, ত্রিপুরা ডেস্টিনেশন বিজনেস কনক্লেভ চলাকালীন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম  ১৪ টি সংস্থার সঙ্গে মোট ১৮, ১০০ কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক বা মৌ  স্বাক্ষর করেছে। এছাড়া ট্রেডা ১৩, ০৮০ কোটি টাকার মৌ  স্বাক্ষর করেছে।

কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে ৩০টি সংস্থা মোট ১,৬৯৮ কোটি টাকার মৌ স্বাক্ষর করেছে। আগামী দিনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

Releated Posts

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়ছে চাহিদা, আগরতলায় ৫১ বিদেশি ক্রেতার অংশগ্রহণ

আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরায় জৈব চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে যেখানে রাজ্যে প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার, ভেদাভেদের রাজনীতির পথেই এগোতে চাইছে বিজেপি: মানিক সরকার

আগরতলা, ১০ আগস্ট : জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার। বরং ভেদাভেদের রাজনীতির পথেই আগামীতে এগোতে চাইছেন…

ByByTaniya Chakraborty Aug 10, 2026
Scroll to Top