News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বন্যা পরিস্থিতির অবনতি, বিপৎসীমার কাছাকাছি নদীর জলস্তর; ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা
Image

খোয়াইয়ে বন্যা পরিস্থিতির অবনতি, বিপৎসীমার কাছাকাছি নদীর জলস্তর; ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা

আগরতলা, ৯ জুলাই: টানা কয়েক দিনের প্রবল বর্ষণে খোয়াই জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। দ্রুত বাড়ছে খোয়াই নদীর জলস্তর। নদীর উপচে পড়া জল ইতিমধ্যেই শহর ও নদী সংলগ্ন বিস্তীর্ণ গ্রামীণ এলাকার বাড়িঘর এবং কৃষিজমিতে ঢুকে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে বিঘার পর বিঘা ধানক্ষেত, ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খোয়াই নদীর জলস্তর বিপৎসীমার দিকে এগিয়ে চলায় নদীতীরবর্তী এলাকায় হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে সমতল পদ্মবিল, পশ্চিম গণকী, সোনাতলা, ধলাবলি, চকবেরসহ একাধিক এলাকা। এসব অঞ্চলে বহু বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পাশাপাশি বিস্তীর্ণ কৃষিজমি জলের নিচে তলিয়ে যাওয়ায় ধানচাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে খোয়াই পুরপরিষদের ৩ নম্বর ওয়ার্ডের অন্তত ১৯টি পরিবারের বাড়িতে জল ঢুকে পড়েছে। ফলে ওই পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোলা সরকারি ত্রাণশিবিরে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিম গণকীর উত্তরপাড়া এলাকাতেও নদীর জল একাধিক বাড়িতে ঢুকে পড়েছে। পাশাপাশি এলাকার কৃষিজমির ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় নদীতীরবর্তী এলাকার বহু বাসিন্দা স্বেচ্ছায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের তৈরি ত্রাণশিবিরে আশ্রয় নিতে শুরু করেছেন। বুধবার রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নদী সংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবারও খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি অব্যাহত থাকায় প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে। প্রতি ঘণ্টায় নদীর জল বাড়তে থাকায় পরিস্থিতি যে কোনও সময় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তর ২৪ ঘণ্টা পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রশাসনের পক্ষ থেকে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সরকারি নির্দেশিকা মেনে চলার পাশাপাশি অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top