News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসএমএ-আক্রান্ত শিশু মনশ্রীর দ্রুত আরোগ্য কামনায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞ
Image

এসএমএ-আক্রান্ত শিশু মনশ্রীর দ্রুত আরোগ্য কামনায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞ

উদয়পুর, ৯ জুলাই: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) নামক বিরল জিনগত রোগে আক্রান্ত ত্রিপুরার হাঁপানিয়া এলাকার দুই বছর বয়সী মনশ্রী চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় বুধবার উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়। মন্দিরের পুরোহিতরা মাতা ত্রিপুরা সুন্দরীর চরণে শিশুটির আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

জানা গেছে, বিরল এই রোগে আক্রান্ত মনশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৮ কোটি টাকা। বিপুল এই অর্থ সংগ্রহ করা পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় শিশুটির জীবন বাঁচাতে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মানুষ, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীরা মানবিক উদ্যোগে এগিয়ে এসেছেন। বিভিন্ন মাধ্যমে ইতোমধ্যেই তহবিল সংগ্রহও শুরু হয়েছে।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবেই বুধবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মনশ্রীর সুস্থতা কামনায় বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হয়।

মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শিশুটির দ্রুত আরোগ্য এবং সুস্থ জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করেন মন্দিরের পুরোহিতরা। মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন, “ছোট্ট মনশ্রীর দ্রুত সুস্থতার জন্য আমরা মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করেছি। মায়ের আশীর্বাদে সে যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই কামনাই করেছি।”

তিনি আরও বলেন, এমন সংকটময় সময়ে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত মানবিক উদ্যোগ ও সহানুভূতিই মনশ্রীর চিকিৎসার পথকে সহজ করে তুলতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, মনশ্রীর চিকিৎসার জন্য রাজ্যজুড়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠন এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ছোট্ট এই শিশুটির জীবন বাঁচাতে সমাজের প্রতিটি মানুষের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদনও জানানো হচ্ছে।

Releated Posts

১৭ জুলাই রাহুল গান্ধীর অনুষ্ঠান ঘিরে কর্মসূচি, যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: রবিবার আগরতলার সদর কংগ্রেস ভবনে ত্রিপুরা যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির একটি গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 13, 2026

তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের বসতঘর বিধ্বস্ত; আহত দুই, ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় বড়সড় দুর্ঘটনা…

ByByReshmi Debnath Jul 13, 2026

হীরাছড়ায় রহস্যঘেরা তরুণীর মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে মোমবাতি হাতে মৌন মিছিলে সর্বধর্মের জনগণ

কৈলাসহর, ১২ জুলাই: কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্ষোভ থামছে না। শনিবার চা…

ByByReshmi Debnath Jul 13, 2026

চড়িলাম বিদ্যুৎ অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ, কর্মীদের গাফিলতির অভিযোগে সরব গ্রাহকরা

চড়িলাম, ১২ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও পরিষেবার নানা সমস্যায় ভুগছেন চড়িলাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এবার…

ByByReshmi Debnath Jul 13, 2026

এসএমএ আক্রান্ত ঈশিতার পাশে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতালে চিকিৎসার উদ্যোগ

আগরতলা, ১২ জুলাই: বিরল জিনগত রোগ এসএমএ -তে আক্রান্ত কমলপুর বিধানসভা কেন্দ্রের কলাছড়ি গ্রামের শিশু ঈশিতা নমঃশূদ্রের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Jul 13, 2026

ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, শ্বেতপত্র প্রকাশের দাবি

আগরতলা, ১২ জুলাই: ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হলো ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jul 13, 2026

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ…

ByByReshmi Debnath Jul 12, 2026

মনুতে যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ১২ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই জেলার মনু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় যৌথ অভিযানে বিপুল…

ByByReshmi Debnath Jul 12, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026

Leave a Reply

Scroll to Top