News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সার্ভার বিভ্রাট ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে টিএসইসিএলের বিরুদ্ধে ডেপুটেশন, ক্ষতিপূরণের দাবি টিইসিএ-র
Image

সার্ভার বিভ্রাট ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে টিএসইসিএলের বিরুদ্ধে ডেপুটেশন, ক্ষতিপূরণের দাবি টিইসিএ-র

আগরতলা, ৭ জুলাই: দীর্ঘদিন ধরে সার্ভার বিভ্রাট, প্রিপেইড মিটার রিচার্জে সমস্যা এবং বিদ্যুৎ বিলের বিভিন্ন খাতে অতিরিক্ত চার্জ আরোপের অভিযোগ তুলে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর বিরুদ্ধে ভুতুরিয়া কার্যালয়ে ডেপুটেশন জমা দিল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (টিইসিএ)।

সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে সার্ভার বিকল থাকায় হাজার হাজার প্রিপেইড গ্রাহক অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও বিদ্যুৎ রিচার্জ করতে পারছেন না। এর ফলে বহু পরিবার দিনের পর দিন বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এছাড়াও, গত মে মাস থেকে বিদ্যুৎ বিলের সঙ্গে ফিক্সড চার্জ, ডিউটি চার্জ এবং এফপিপিপিএ চার্জ বৃদ্ধি পাওয়ায় সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে বলে অভিযোগ ওঠে। সংগঠনের দাবি, এই মূল্যবৃদ্ধির যথাযথ ব্যাখ্যা দিতে হবে এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহার করতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সার্ভার সমস্যার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।

এদিন বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন কার্যালয়ের বাইরে বহু মহিলা ও প্রবীণ গ্রাহককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই জানান, একাধিকবার অফিসে এসেও সমস্যার সমাধান না হওয়ায় তাঁদের নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

টিইসিএ-র পক্ষ থেকে দ্রুত সার্ভার সমস্যা স্থায়ীভাবে সমাধান, নিরবচ্ছিন্ন রিচার্জ পরিষেবা চালু, বিদ্যুৎ বিলের অতিরিক্ত চার্জ পুনর্বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

Releated Posts

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top