News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বাম ছাত্রনেতার ধানের চারা নষ্ট, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
Image

ধর্মনগরে বাম ছাত্রনেতার ধানের চারা নষ্ট, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার উপ্তাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসএফআই-এর মহকুমা সম্পাদক অমরজিৎ দেবের আড়াই কানি জমির ধানের চারা নষ্ট করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাবশত এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে নিজের জমিতে গিয়ে অমরজিৎ দেব দেখতে পান, ধানের চারা ব্যাপকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। তার দাবি, আর কয়েক দিনের মধ্যেই ওই চারা মূল জমিতে রোপণের প্রস্তুতি ছিল। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা চারা নষ্ট করে দেওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার পর অমরজিৎ দেব দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ধরনের নাশকতা চালানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

উল্লেখ্য, এর আগেও গত বছর অমরজিৎ দেবের কচু ক্ষেত ও আগর বাগান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল। পরপর এ ধরনের ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আরও জোরালো হয়েছে।

Releated Posts

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top