News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে
Image

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর বৃদ্ধি এবং বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রকাশিত মহারাষ্ট্র স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এমএসডিএমএ)-র পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে পালঘর জেলায়, যেখানে ২০৩.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া থানে জেলায় ১১৬.৪ মিলিমিটার, রায়গড়ে ১০৮.৭ মিলিমিটার, মুম্বই শহরতলিতে ৯০.৪ মিলিমিটার এবং পুণেতে ৭০.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অবিরাম বৃষ্টির জেরে কোকণ উপকূলের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। আম্বা, সাভিত্রী এবং জগবুড়ি নদী বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে কুন্দলিকাপিঞ্জল নদী সতর্কতামূলক স্তর ছাড়িয়েছে।

এমএসডিএমএ-র রিপোর্ট অনুযায়ী, বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

সাতারা জেলায় ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। সেখানে একটি দেওয়াল ভেঙে পড়ায় চারটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। নন্দুরবার জেলায় বজ্রপাতে একজন প্রাণ হারিয়েছেন। থানে ও মুম্বই শহরে গাছ ভেঙে পড়ার পৃথক ঘটনায় একজন করে আহত হয়েছেন। পালঘরে কোনও মানুষের মৃত্যু না হলেও বন্যার জলে ভেসে ১১টি পশুর মৃত্যু হয়েছে।

এদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকোইস) মহারাষ্ট্র উপকূলজুড়ে ৮ জুলাই রাত পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে। রত্নগিরি ও সিন্ধুদুর্গ উপকূলে ৪.৮ থেকে ৫ মিটার, থানে, মুম্বই ও রায়গড় উপকূলে ৪.২ থেকে ৪.৫ মিটার এবং পালঘরে ৩.৭ থেকে ৩.৯ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে ছোট নৌকা ও মাছ ধরার ট্রলারকে সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপও আপাতত বন্ধ রাখা হয়েছে।

প্রবল বৃষ্টির পরও রাজ্যের জলাধারগুলিতে এখনও মোট জলধারণ ক্ষমতার ৩২.৬২ শতাংশ জল রয়েছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৬.৫৭ শতাংশ। বর্তমানে কোকণ বিভাগের জলাধারগুলিতে সর্বাধিক ৬৮.৫২ শতাংশ জল মজুত রয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) নাওকাস্ট অনুযায়ী, মঙ্গলবার দুপুরে নাসিক ও পালঘরে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য ভাণ্ডারা ও গন্ডিয়া জেলায় কমলা (অরেঞ্জ) সতর্কতা এবং বিদর্ভের একাধিক জেলায় হলুদ (ইয়েলো) সতর্কতা বহাল রয়েছে।

এমএসডিএমএ জানিয়েছে, সম্ভাব্য বন্যা ও উদ্ধারকাজের জন্য ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে জরুরি পরিষেবা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Releated Posts

মাফিয়া ও দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে পুলিশের ‘কঠোরতা’ দরকার: দিলীপ ঘোষ

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): সমাজে মাফিয়া ও কট্টর দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে পুলিশের ‘বাড়াবাড়ি’ বা অতিরিক্ত কঠোরতা দরকার…

ByByNews Desk Aug 23, 2026

আইএসএফ ছাড়ার পরদিনই বাংলার ভাঙড়ে প্রাক্তন বিধায়কের গাড়িতে বোমা-ইট হামলা

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়ার একদিন পরেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রাক্তন আইএসএফ নেতা…

ByByNews Desk Aug 23, 2026

ওড়িশার উপকূলের কাছে ডুবে গেল কার্গো জাহাজ, ২ জন উদ্ধার; নিখোঁজ ২২

ভুবনেশ্বর, ২৩ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার…

ByByNews Desk Aug 23, 2026

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top