News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী
Image

স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলে বিভিন্ন নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার কাজ করছে আগরতলা পুরনিগম। স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন এবং নাগরিক পরিষেবার সুযোগ সম্প্রসারণ করার কাজে রাজ্য সরকার কোনও ধরনের আপোষ করতে চায় না। আজ আগরতলার বড়দোয়ালিস্থিত পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সঠিক উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে ২০১৯ সালের পর থেকে আগরতলা পুরনিগম এলাকায় বিরাট পরিবর্তন এসেছে। অতীতে পুর নিগম এলাকায় সরকারি উদাসীনতায় অনেক জলাশয় ভরাট হয়ে গিয়েছিল। রাস্তার জায়গা দখল হয়ে গিয়েছিল। তাতে পুরনিগম এলাকায় পয়ঃপ্রণালী ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গত কয়েক বছরে বর্তমান রাজ্য সরকার এবং পুরনিগম সঠিক পরিকল্পনা গ্রহণ করে আগরতলা শহরের উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, পুরনিগম এলাকায় ১৩৭ কোটি টাকা ব্যয় করে ৪টি জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। পুরনিগমের যে সব এলাকায় দীর্ঘদিন ধরে পানীয়জলের সুবন্দোবস্ত ছিল না সেসব এলাকায় বর্তমানে বাড়ি বাড়ি পানীয়জলের ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। শহর ও নগর এলাকায় বসবাসকারী মানুষের সুবিধার জন্য টাউনশিপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪৮টি ফ্ল্যাট দেওয়া হয়েছে। লাইট হাউস প্রকল্পের কাজ চলছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১,২৯২ কোটি টাকা ব্যয়ে ৭৯,৮৭৮টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৭৬ হাজারের বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০-এর মাধ্যমে আরও ৪,৩০০ ঘর দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরকে আধুনিক স্মার্টসিটি হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি মিশনের অধীনে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। প্রকল্প রূপায়ণে ব্যয় হবে ৫৮১ কোটি টাকা। বর্ষার জমা জল নিষ্কাশনের জন্য আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু নাগরিক পরিষেবা সুনিশ্চিত করাই নয়, পুর এলাকাগুলিতে বিকল্প কর্মসংস্থানেও রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে ৬,৭২৫টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে। টুয়েপ প্রকল্পে অর্থবরাদ্দ বাড়ানো হয়েছে। আগরতলা পুরনিগম সহ রাজ্যের বিভিন্ন পুর এলাকায় স্বচ্ছতা রক্ষার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বিভিন্ন সহায়তা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য মানুষ যেন কোনও অবস্থাতেই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন। রাজ্য সরকার এই লক্ষ্য নিয়েই কাজ করছে। রাজ্যের উন্নয়নে সবাইকে সামিল হতে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পুরনিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ.। পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয় নির্মাণে ব্যয় হয়েছে ৮৮ লক্ষ ৩৮ হাজার টাকা।

Releated Posts

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ডিজিপি অনুরাগকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ…

ByByReshmi Debnath Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top