News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ষায় বিদ্যুৎ পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যুৎ নিগমে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ
Image

বর্ষায় বিদ্যুৎ পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যুৎ নিগমে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: বর্ষাকালে রাজ্যের কোথাও যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি, বর্ষাকালীন প্রস্তুতি এবং গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয় খুঁটিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা সমেত শীর্ষ আধিকারিকরা। এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও খোয়াই জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বর্ষাকালে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা প্রদান করতে সমস্ত  কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আধিকারিকদের নির্দেশ দেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং গ্রাহকদের ভোগান্তি কোনোভাবেই যাতে দীর্ঘায়িত না হয়, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ গুরুত্ব দিয়ে তিনি প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের রিচার্জ সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা করেন। রিচার্জে যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা না হয়, সে জন্য সংশ্লিষ্ট এজেন্সি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন তিনি। তাঁর মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবাই গ্রাহকদের আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করবে।

মন্ত্রী রতন লাল নাথ বিশেষভাবে নির্দেশ দেন, হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসহ সব ধরনের জরুরি পরিষেবায় কোনো অবস্থাতেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া চলবে না। একই সঙ্গে গৃহস্থালী ও বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। বৈঠকে দিনরাত পরিষেবা সচল রাখা, বিদ্যুৎ বিল আদায়ের অগ্রগতি, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্ষাকালে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বিভাগের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, বর্ষাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই বিভিন্ন জেলায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি মেরামতি দল, প্রয়োজনীয় ট্রান্সফরমার, ক্যাবল, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য সরঞ্জাম মজুত রাখা হয়েছে, যাতে কোনো দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনর্বহাল করা সম্ভব হয়। রাজ্যে গ্রাহক বান্ধব বিদ্যুৎ পরিষেবা গড়ে তুলতে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের পরামর্শ অনুযায়ী নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বিদ্যুৎ নিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। পরিকাঠামোর উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিগমের নিরন্তর প্রচেষ্টা জারি রয়েছে।

Releated Posts

স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক…

ByByReshmi Debnath Jul 7, 2026

পাইলট প্রকল্পে পেপারলেস হাসপাতাল, সফল হলে রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলতে পেপারলেস হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন বহাল রাখল গুজরাট হাইকোর্ট

আহমেদাবাদ, ৭ জুলাই: ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতের রায় বহাল রেখে ৩৮ জন দোষীর মৃত্যুদণ্ড…

ByBySandeep Biswas Jul 7, 2026

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Jul 7, 2026

ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত…

ByByReshmi Debnath Jul 6, 2026

শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীতে রক্তদান শিবির, সেবার আদর্শ অনুসরণের আহ্বান প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

পানীয় জলের দাবিতে সাকাইবাড়িতে রাস্তা অবরোধ, জেলা কংগ্রেসের বিক্ষোভ

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

Leave a Reply

Scroll to Top