News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
Image

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্তরা এখনও অধরা। তাদের খোঁজে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোনামুড়া আশাবাড়ি এলাকার একটি পরিবার আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে মুড়াবাড়ি এলাকায় দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে। অভিযোগ, দুষ্কৃতীরা পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পাশাপাশি তাদের গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যবহৃত দুটি গাড়ি উদ্ধার করেছে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সোমবার বিকেলে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পায়েল আলম, কবির হোসেন, ঝুটন পোদ্দার, সাগর আলম এবং মহজ চাঁদ হোসেন। তদন্তে ফেরদৌস মিয়া ও মিঠুন মিয়ার নামও উঠে এসেছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। ফেরদৌস মিয়া বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আদালতে এখনও কোনো দোষ প্রমাণিত হয়নি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, সাম্প্রতিক সময়ে বিশালগড় এলাকায় অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যার প্রতিবাদে সিপিআই(এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২১ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রেশন ব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে খাদ্য ও জনসংভরন দপ্তরের অধিকর্তার…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক আত্মসমর্পণকারী  এনএলএফটি – এটিটিএফ  সদস্যদের

আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী এনএলএফটি  ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী…

ByByReshmi Debnath Aug 21, 2026

পুর নিগমের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগমের এক সহকারী পুর কমিশনারের বিরুদ্ধে এক দম্পতিকে হেনস্থা, অপমান এবং শারীরিকভাবে হেনস্থা…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আগরতলা শহরে অনুমতি ছাড়া অটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগম এলাকার নির্ধারিত সীমার বাইরে অনুমতি ছাড়া অটো-রিকশা চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top