News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, সোনামুড়া-বিলোনিয়া বাইপাস অবরোধ
Image

নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, সোনামুড়া-বিলোনিয়া বাইপাস অবরোধ

সোনামুড়া, ৪ জুলাই: নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে দুই মণ্ডলের শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে শনিবার সকালে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস সড়ক অবরোধ করা হয়। ঘটনাটি ধনপুর মণ্ডলের অন্তর্গত শান্তিনগর এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, ধনপুর মণ্ডলের শ্রমিকদের নীপকো প্রকল্পে প্রবেশে সোনামুড়া মণ্ডলের কিছু নেতা বাধা দেন। এর জেরেই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল প্রায় ১০টা থেকে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

অবরোধের ফলে সড়কের দু’দিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

খবর পেয়ে সোনামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছিল। পরিস্থিতির ওপর পুলিশ নজরদারি বজায় রেখেছে।

Releated Posts

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল…

ByBySandeep Biswas Aug 21, 2026

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top