News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ
Image

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন নিষিদ্ধ  এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, পাচারকারীরা অত্যন্ত কৌশলে সিল করা লোহার ড্রামের ভেতরে কফ সিরাপের বোতলগুলি লুকিয়ে রেখেছিল, যাতে পুলিশের নজর এড়ানো যায়। তবে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ।

অভিযানে মোট ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফসিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। আজ ভোররাত পর্যন্ত এই উদ্ধার অভিযান অব্যাহত ছিল। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কফ সিরাপের বাজারমূল্য এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। এই যৌথ অভিযান পরিচালনা করে সরকারি রেল পুলিশ এবং অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবিষয়ে আইজিপি আইন শৃঙ্খলা মনচাক ইপ্পার বলেন, এই নেশা সামগ্রী পাচারের সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে। এর বিরুদ্ধে প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই পাচার সামগ্রীগুলির কোথা থেকে পাচার করা হয়েছে এর সঙ্গে কারা জড়িত রয়েছেন রাজ্য এবং বহিরাজ্যের কারা রয়েছেন সেই সবগুলি বিষয় খতিয়ে দেখে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন আগে রেলপথকে সবচেয়ে নিরাপদ বলা হতো, তবে এখন এই রেলপথ কে ব্যবহার করেই এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে দাবি করেন তিনি।

Releated Posts

মতিনগর সীমান্ত সড়কের পাশে ৫২৫ বোতল কাশির সিরাপ উদ্ধার, তদন্তে সোনামুড়া থানা

সোনামুড়া, ২০ আগস্ট: মতিনগর সীমান্ত সড়কের পাশে মোবাইল ডিউটি চলাকালীন বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 20, 2026

সারা দেশে সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উদযাপিত

আগরতলা, ২০ আগস্ট: আজ সারা দেশে সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৮২ ৩ম জন্মবার্ষিকী…

ByByReshmi Debnath Aug 20, 2026

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top