News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে কভার ড্রেন নির্মাণে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জেলা কংগ্রেসের
Image

কৈলাসহরে কভার ড্রেন নির্মাণে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জেলা কংগ্রেসের

কৈলাসহর, ২ জুলাই: কৈলাসহর শহরে জল নিষ্কাশনের জন্য নির্মীয়মাণ কভার ড্রেন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে জেলা কংগ্রেস। অবিলম্বে ডিপিআর অনুযায়ী সঠিকভাবে ড্রেন নির্মাণ না হলে শহরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দল।

বৃহস্পতিবার কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান।

সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে সামান্য বৃষ্টিতেই কৈলাসহর শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ত। এই সমস্যা সমাধানের দাবিতে কংগ্রেস দীর্ঘদিন আন্দোলন করেছে। পরে কৈলাসহর পুর পরিষদ শহরের প্রায় ৫ কিলোমিটার এলাকায় কভার ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এর ঋণে প্রায় ৫০ কোটি টাকার এই প্রকল্পের কাজের দায়িত্ব পায় রাজস্থানের বেসরকারি সংস্থা আর.সি.পি.এল।

অভিযোগ, সংস্থাটি কাজটি আগরতলার একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করাচ্ছে এবং কাজের শুরু থেকেই অনিয়ম চলছে। জেলা কংগ্রেসের দাবি, পুরনো ড্রেনের তুলনায় নতুন ড্রেন অনেক জায়গায় ছোট আকারে নির্মাণ করা হচ্ছে। কোথাও বড়, কোথাও ছোট করে ড্রেন তৈরি করা হচ্ছে, যা প্রকল্পের মূল ডিপিআর অনুযায়ী নয়।

এছাড়াও কংগ্রেসের অভিযোগ, কাজের তদারকির জন্য আর.সি.পি.এল-এর কোনও ইঞ্জিনিয়ার বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নির্মাণস্থলে দেখা যায়নি। আরও অভিযোগ, পুরনো ড্রেন ভাঙার সময় বের হওয়া ইট ও লোহার রড রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে।

জেলা কংগ্রেসের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে ভবিষ্যতেও সামান্য বৃষ্টিতে কৈলাসহর শহর জলমগ্ন হবে। তাই দ্রুত ডিপিআর অনুযায়ী কাজ না হলে শহরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জেলা কংগ্রেস।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top