News Flash

  • Home
  • প্রধান খবর
  • নৃশংসতার চরম সীমা: শ্রীগঙ্গানগরে নাবালিকাকে গণধর্ষণ, ক্ষোভে ৪টি হোটেল গুঁড়িয়ে দিল প্রশাসন
Image

নৃশংসতার চরম সীমা: শ্রীগঙ্গানগরে নাবালিকাকে গণধর্ষণ, ক্ষোভে ৪টি হোটেল গুঁড়িয়ে দিল প্রশাসন

শ্রীগঙ্গানগর, ১ জুলাই : ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে টানা পাঁচ দিন ধরে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে রাজস্থানের শ্রীগঙ্গানগর। জনরোষের মুখে পড়ে এবং অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়ে তড়িঘড়ি কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। অপরাধস্থল হিসেবে চিহ্নিত চারটি হোটেলকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়।

জেলা পুলিশ সুপার হরিশঙ্কর জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোরতম ধারায় ব্যবস্থা নেওয়া হবে। এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।

পুলিশি তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। গত ১৮ জুন নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, এক রিকশাচালক ওই কিশোরীকে ফুঁসলিয়ে অপহরণ করে এবং পরে শহরের এক হোটেল মালিকের কাছে বিক্রি করে দেয়। এরপরই শুরু হয় নারকীয় নির্যাতন। গত পাঁচ দিনে শহরের বিভিন্ন হোটেলে প্রায় ৩০ জনেরও বেশি নরপশু ওই নাবালিকার ওপর ক্রমাগত যৌন নির্যাতন চালায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

এফআইআর সূত্রে জানা গেছে, এই পাশবিক নির্যাতনে শুধু বহিরাগতরাই নয়, একাধিক হোটেল মালিক এবং ম্যানেজার সরাসরি যুক্ত ছিল। শুধু তাই নয়, ঘটনা ধামাচাপা দেওয়ারও আপ্রাণ চেষ্টা চালায় তারা। নির্যাতিতা নাবালিকা পুলিশকে জানিয়েছে, যন্ত্রণায় চিৎকার করলেই তাকে জোর করে মদ খাইয়ে দেওয়া হতো, যাতে তার আওয়াজ বাইরে না পৌঁছায়।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন হোটেল ব্যবসায়ীও রয়েছে। গণধর্ষণে জড়িত বাকি অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে জেলাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top