News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা
Image

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির স্বীকৃতিস্বরূপ ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের ‘সেরা জেলা’ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে গোমতী জেলা।
ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প দক্ষতার সঙ্গে বাস্তবায়ন, স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা, নিয়মিত তদারকি এবং উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা রাখায় এই সম্মান অর্জন করেছে গোমতী জেলা।
ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী এক অনুষ্ঠানে জেলার প্রতিনিধিদের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।
এই স্বীকৃতিকে গোমতী জেলার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মনে করা হচ্ছে। জেলার বিভিন্ন মহল এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে।
গোমতী জেলার এই কৃতিত্বে জেলাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব গোমতী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তাঁদের আশা, ভবিষ্যতেও জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির সফল বাস্তবায়নের এই ধারা অব্যাহত থাকবে।

Releated Posts

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top