News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে রাস্তার পাশ থেকে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

কুমারঘাটে রাস্তার পাশ থেকে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কুমারঘাট, ৩০ জুন: ঊনকোটি জেলার কুমারঘাটে রাস্তার পাশ থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার হওয়ায় ঘটনায় নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কুমারঘাট ফিশারি অফিস সংলগ্ন রাস্তার পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম সুমন দাস (২৪)। তিনি ফটিকরায় থানার অন্তর্গত রাজনগর ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সজল দাসের ছেলে।

স্থানীয়দের দাবি, মৃতদেহের পাশে একটি ইনজেকশনের সিরিঞ্জ এবং শরীরে সামান্য কাটাছেঁড়ার চিহ্ন দেখা গেছে। তবে এগুলোর সঙ্গে মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

মৃতের বাবা সজল দাস জানান, সোমবার সন্ধ্যা থেকে তাঁর ছেলে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মঙ্গলবার জানতে পারেন, কুমারঘাট মহকুমা হাসপাতালে সুমনের মৃতদেহ রয়েছে।
তিনি আরও দাবি করেন, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাও নিয়েছিলেন। সম্প্রতি তিনি আবারও মাদকের সংস্পর্শে চলে গিয়েছিলেন বলে পরিবারের অভিযোগ।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top