News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রমজান আলি হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, তদন্তে বড় সাফল্য
Image

রমজান আলি হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, তদন্তে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: গঙ্গাইল এলাকার বাসিন্দা রমজান আলি ওরফে টিটনের মৃত্যুর ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। পশ্চিম থানা ও বটতলা ফাঁড়ির যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। তদন্ত এখনও চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৮ জুন সকালে গঙ্গাইলের নবনির্মিত নদীতীরবর্তী পার্ক সংলগ্ন এলাকায় রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। এরপর সন্দেহ হয়, কাউকে হত্যা করে দেহ হাওড়া নদীতে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর যৌথ তল্লাশি অভিযানে হাওড়া নদী থেকে উদ্ধার করা হয় রমজান আলি ওরফে টিটনের দেহ।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহে একাধিক গভীর আঘাতের চিহ্ন মিলেছে, যা থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ জোরালো হয়। নিহতের পরিবারের সদস্যরাও শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। তাদের অভিযোগ, রাত প্রায় ৯টার দিকে শেষবার রমজান আলিকে ওই এলাকায় দেখা গিয়েছিল এবং ঘটনাস্থলের ঘাসে পড়ে থাকা রক্তের দাগও সেই দাবিকে আরও শক্তিশালী করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

পুলিশ জানিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত এগিয়ে চলছে এবং মামলার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুই অভিযুক্তের গ্রেফতারকে এই বহুল আলোচিত মামলার তদন্তে প্রথম বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top