News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়ক দখলমুক্ত করতে কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকের নির্দেশ
Image

জাতীয় সড়ক দখলমুক্ত করতে কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: সুপ্রিম কোর্টের সিভিল অর্ডার নং . ৯ এর ২০২৫ -এর নির্দেশনা অনুযায়ী জাতীয় সড়কের দুই পাশের সরকারি জমিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে বসবাস, দোকানপাট স্থাপন, ব্যবসা-বাণিজ্য পরিচালনা অথবা অন্য যেকোনো ধরনের দখল আইনসঙ্গত নয়।

উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর খাদ্য গুদাম (মিত্রজয় পাড়া, চণ্ডীপুর) থেকে হমুনপুই গ্রাম হয়ে তাকসিহ গ্রাম পর্যন্ত এনএইচ -৪৪এ ( প্যাকেজ -II ও III)-এর উভয় পাশের সরকারি জমিতে অবৈধভাবে বসতঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনা নির্মাণকারী এবং দখলদারদের ইতিমধ্যে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশের নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে।

এ অবস্থায় আগামী ১ জুলাই, ২০২৬ থেকে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট সকলকে জাতীয় সড়কের উভয় পাশের সরকারি জমি থেকে সকল অবৈধ দখল, বসতঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করার জন্য পুনরায় নির্দেশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল অপসারণ না করা হলে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top