News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ফেলে রাখা মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস, পান করে অসুস্থ শিশু, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী
Image

উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ফেলে রাখা মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস, পান করে অসুস্থ শিশু, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী

আগরতলা, ৩০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাবাড়ি এলাকায় নবনির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনেই প্রকাশ্যে ফেলে রাখা হচ্ছে মেয়াদোত্তীর্ণ বোতলজাত কোল্ড ড্রিংকস। অভিযোগ, সেই বোতল থেকে পানীয় পান করে ইতিমধ্যেই কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশেই বাসিদ আলীর একটি লোহা, প্লাস্টিক ও কাঁচ পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিত্যক্ত লোহা, প্লাস্টিক ও কাঁচ সংগ্রহ করে ওই কারখানায় এনে মেশিনের মাধ্যমে ছোট ছোট অংশে কেটে বস্তাবন্দি করে বাইরে পাঠানো হয়।

গ্রামবাসীদের অভিযোগ, কারখানার কারণে এলাকার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তার পাশে পরিত্যক্ত লোহা, প্লাস্টিক, কাঁচের টুকরো এবং পুরনো যানবাহন ফেলে রাখায় পথচারীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে বলে দাবি তাঁদের।

আরও অভিযোগ, রাস্তার পাশের ড্রেন বিভিন্ন বর্জ্য ফেলে দীর্ঘদিন ধরে বন্ধ করে দেওয়ায় বৃষ্টির সময় জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।

সম্প্রতি কারখানায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বোতলজাত কোল্ড ড্রিংকস এনে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। অভিযোগ, গ্রামের শিশুরা সেই পানীয় পান করে অসুস্থ হয়ে পড়েছে। পাশাপাশি বোতলগুলোর ভেতরের নষ্ট পানীয় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ভোগান্তি বাড়ছে।

এছাড়া কারখানায় ব্যবহৃত ভারী যন্ত্রের বিকট শব্দে এলাকায় তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, সারাদিন মেশিন চলার কারণে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, উপ-স্বাস্থ্য কেন্দ্রের একেবারে পাশেই এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের আরও দাবি, বিষয়টি নিয়ে কারখানার মালিক বাসিদ আলীর সঙ্গে কথা বলতে গেলে তিনি উল্টে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

।।।।।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top